News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী
Image

নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২১ নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম সুজিত ভৌমিক। ঘটনাটি ঘটেছে আজ সকালে সোনামুড়া মহকুমার সোনামুড়া- মেলাঘর রাস্তার ইন্দিরানগর মূল সড়কে।

ঘটনার বিবরনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন, আজ সকাল প্রায় ৭ঃ১৫ মিনিট নাগাদ অগ্নিনির্বাপক দপ্তরে খবর আসে ইন্দিরা নগর মূল সড়কে এক ব্যক্তি দুর্ঘটনাগ্রস্থ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। তড়িঘড়ি খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে সুনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে। জানা গেছে সুজিত ভৌমিক ওই বাইকে একাই ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে টিআর০৭-এ-৫৮১৪ নম্বরের বাইক নিয়ে তিনি রাস্তার পাশে পড়ে যান। তাতেই গুরুতর আহত হয়েছেন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছেন তার পরিবারের সদস্যরা। বর্তমানে আহত ব্যক্তি সুনামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top