News Flash

  • Home
  • প্রধান খবর
  • শুধুমাত্র এএপি নয়, দিল্লির মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিলেন কৈলাশ গেহলট
Image

শুধুমাত্র এএপি নয়, দিল্লির মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিলেন কৈলাশ গেহলট

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)-তে বড়সড় ভাঙন। রবিবার এএপি থেকে ইস্তফা দিলেন দিল্লির মন্ত্রী তথা এএপি নেতা কৈলাশ গেহলট। দল থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি নিজের হতাশাও ব্যক্ত করেছেন কৈলাশ গেহলট। শুধুমাত্র এএপি নয়, দিল্লির মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন কৈলাশ। দিল্লির পরিবহন, প্রশাসনিক সংস্কার, তথ্য ও প্রযুক্তি, স্বরাষ্ট্র এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী, কৈলাশ গেহলট মন্ত্রিসভা, জিএনটিসিডি থেকে পদত্যাগ করেছেন।

দিল্লির মন্ত্রী ও এএপি নেতা কৈলাশ গেহলট রবিবার আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন; পাশাপাশি দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে কৈলাশ গেহলট জানিয়েছেন, ‘শীষমহল’-এর মতো অনেক বিব্রতকর ও বিশ্রী বিতর্ক রয়েছে, যা এখন সবাইকে ভাবাচ্ছে, আমরা এখনও আম আদমিতে বিশ্বাসী কিনা। এটা এখন স্পষ্ট যে, দিল্লির জন্য প্রকৃত অগ্রগতি ঘটতে পারে না, যদি দিল্লি সরকার বেশিরভাগ সময় কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে সময় ব্যয় করে, আমি এএপি থেকে সরে যাওয়া ছাড়া আর কোনও উপায় খুঁজে পেলাম না এবং তাই আমি আম আদম পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি।”

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top