News Flash

  • Home
  • দেশ
  • সেজে উঠেছে বদ্রীনাথ মন্দির, রবিবার রাতেই বন্ধ হবে পুণ্যার্থীদের জন্য 
Image

সেজে উঠেছে বদ্রীনাথ মন্দির, রবিবার রাতেই বন্ধ হবে পুণ্যার্থীদের জন্য 

চামোলি, ১৭ নভেম্বর (হি.স.): রবিবার রাতেই পুণ্যার্থীদের জন্য বন্ধ হতে চলছে বদ্রীনাথ মন্দির। শীতের মরশুমের জন্য রবিবার রাত ৯.০৭ মিনিট নাগাদ বন্ধ হতে চলেছে বদ্রীনাথ ধাম। এদিনই বিপুল সংখ্যক ভক্ত বাবা বদ্রী বিশালের পূজার্চনা করেছেন। আচার-অনুষ্ঠান ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে চলছে সমাপনী অনুষ্ঠান।

মন্দির বন্ধ হওয়ার আগে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বদ্রীনাথ মন্দির। এদিন সকালেও প্রচুর সংখ্যক তীর্থযাত্রীরা শ্রী বদ্রীনাথ ধামে পৌঁছন। এদিন সকালে ভগবান বদ্রী বিশালের মন্দির ফুল দিয়ে সাজানো হয়। সমস্ত অলঙ্কার দিয়ে ভগবান শ্রী বদ্রী বিশালকে ফুল দিয়ে সজ্জিত করা হয়। আজ রাত ৮টার পর, মাতা লক্ষ্মীকে গর্ভগৃহে উপবিষ্ট করা হবে, উদ্ধব ও কুবেরজীর মূর্তিগুলি গর্ভগৃহ থেকে বামনীর উদ্দেশ্যে রওনা হবে।

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top