News Flash

  • Home
  • দেশ
  • উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, ঘন কুয়াশারও সতর্কতা জারি
Image

উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, ঘন কুয়াশারও সতর্কতা জারি

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী ৩-৪ দিন তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। একইসঙ্গে জারি করা হয়েছে অতি ঘন কুয়াশার সতর্কতাও। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৩-৪ দিন উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাবে।

এছাড়াও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর-পশ্চিম রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারে রাত এবং সকালের সময় ঘন থেকে অতি ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। বাতাসের গুণমান ক্রমাগত অবনতি হওয়ায় রবিবার সকালে উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহর ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। আবার আলিগড় শহরে এদিন সকালের দিকে ব্যাপক কুয়াশা ছিল, কুয়াশার দাপট ছিল তাজনগরী আগ্রাতেও।

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top