News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডের রুরকিতে ডিভাইডার ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত্যু ৪ জনের
Image

উত্তরাখণ্ডের রুরকিতে ডিভাইডার ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত্যু ৪ জনের

রুরকি, ১৫ নেভিম্রব (হি.স.) : উত্তরাখণ্ডের রুরকিতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ১০ জন ছিলেন, তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে ও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালোর থানা এলাকায়।

হরিদ্বারের পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ গাইরোলা বলেছেন, “বৃহস্পতিবার রাতে ম্যাঙ্গালোর থানায় খবর আসে, একটি স্করপিও গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছে। পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয় এবং সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েকজন। মেরঠ থেকে তাঁরা একটি বিয়ের অনুষ্ঠান যোগ দিতে রুরকি আসছিলেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গাড়িটি দ্রুত গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top