News Flash

  • Home
  • দেশ
  • সংবিধান ও ন্যায়ের মূর্তি হাতে কলেজ স্কোয়্যার থেকে ডাক্তারদের মিছিল
Image

সংবিধান ও ন্যায়ের মূর্তি হাতে কলেজ স্কোয়্যার থেকে ডাক্তারদের মিছিল

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): শনিবার বিকেলে কলেজ স্কোয়্যার থেকে শুরু হয় মিছিল। গন্তব্য ধর্মতলা। উদ্যোক্তা জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, জয়েন্ট ডক্টর্স প্ল্যাটফর্ম এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টর্স ফোরাম। শামিল নাগরিক সমাজও।

আন্দোলনকারী চিকিৎসকদের হাতে প্ল্যাকার্ডের পাশাপাশি ছিল ভারতের সংবিধান। সামনের সারিতে ন্যায়ের মূর্তি হাতে এগিয়ে যান জুনিয়র ডাক্তাররা।

নির্যাতিতার জন্য ন্যায়বিচার-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশন করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলেছিল অনশন। সেই অনশনকারী চিকিৎসকেরাও ছিলেন শনিবারের মিছিলে।

কলেজ স্কোয়্যারে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশাপাশি জড়ো হন সাধারণ মানুষ। মিছিলে যোগদানকারীদের অনেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার, যেখানে লেখা, ‘বিচার চাই’।

Releated Posts

অখিলেশ যাদবের রাম মন্দিরে যাওয়া উচিত, রামের আশীর্বাদ নেওয়া উচিত: ভূপেন্দ্র সিং চৌধুরী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অবশ্যই অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে প্রার্থনা করা এবং ভগবান…

ByByNews Desk Oct 4, 2026

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top