News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বিজেপির সদস্যতা অভিযানে ব্যাপক সাড়া পরিলক্ষিত
Image

ধর্মনগরে বিজেপির সদস্যতা অভিযানে ব্যাপক সাড়া পরিলক্ষিত

ধর্মনগর, ৮ নভেম্বর : ধর্মনগরে বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে বিজেপির সদস্যপদ অভিযানে ব্যাপক সাড়া মিলেছে। তৃতীয় ধাপে অর্থাৎ আজকের থেকে তিন দিনব্যাপী যে সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু হয়েছে তা ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবন। সব মিলে ছোট টাউনহলে ৩৮০ টি আসনের বন্দোবস্ত থাকলেও  প্রায় ১২০০ লোকের ব্যবস্থা করা হয়। কর্মকর্তাদের মধ্যে এক আপ্লুত সহযোগিতা লক্ষ্য করা যায়।

দুটি বড় উৎসব দুর্গাপূজা এবং কালী পূজা অতিক্রান্ত হওয়ায় একটু ভাটা পড়েছিল। এখন কর্মীরা আবার ঝাঁপিয়ে পড়েছে সদস্যতা বাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন পৃথিবীর বৃহত্তম দলে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য। মানুষ দলে দলে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সার্থক করে এবং নিজেদেরকে পৃথিবীর বৃহত্তম দলের তালিকায় নিয়ে আসতে সবাই প্রস্তুত। এমনটাই জানান স্থানীয় বিধায়ক। এমনকি রাজ্যের মধ্যেও ভারতীয় জনতা পার্টির ধর্মনগর বিভাগীয় কমিটির সদস্যরা বিশিষ্ট স্থান অধিকার করবে বলে বিধায়ক তথা রাজ্যে বিধানসভার অধ্যক্ষ আশাবাদী।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top