News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত প্রেমিক
Image

প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত প্রেমিক

আগরতলা, ৭ নভেম্বর: দিন দুপুরে সিপাহীজলা অভয়ারণ্যে ঘুরতে এসে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত পর্যটকরা। পাশাপাশি তাদের কাছ থেকে নগদ অর্থ ছিনিতাইয়ের অভিযোগ তুলেছেন পর্যটকরা। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে কুমারঘাট থেকে নয়ন সরকার নামে এক পর্যটক তার বান্ধবীকে নিয়ে সিপাহীজলা অভয়ারণ্যে টিকেট কেটে প্রবেশ করে। দীর্ঘক্ষণ তারা সিপাহীজলা অভয়ারণ্যে ঘোরাফেরা করে জীবজন্তু, পশুপাখি দেখে ফেরার পথে শাকিল খান নামে এক যুবক প্রথমে পর্যটকদের কাছে সিপাহীজলা অভয়ারণ্যের রেঞ্জ অফিসার পরিচয় দিয়েছেন। তারপর পর্যটক নয়ন সরকার কাছে অভয়ারণ্যে মধ্যে জোর জবরদস্তি করে মারধর করে ৩০০০ টাকা ছিনতাই করে নিয়ে যান বলে অভিযোগ। এমনকি তাদের কাছ থেকে মোবাইলটি নিয়ে পালিয়ে যাওয়ার পথে পর্যটক নয়ন সরকার এবং তার সাথে থাকা বান্ধবী চিৎকার শুরু করতে মোবাইলটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এমন সময় ফার্স্ট গেইটের সামনে থাকা অন্যান্য পর্যটকরা বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে ছুটে আসতেই দুষ্কৃতিকারী শাকিল খান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর প্রদীপ নট্ট সহ টিএসআর জওয়ান। তাছাড়া, খবর পেয়ে ছুটে গিয়েছেন সিপাহীজলা ফরেস্ট অফিসার সোহেল মিয়া খাদিম। এদিকে দুষ্কৃতিকারী ছিনতাইবাজ শাকিল খান ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পূর্বে পর্যটক নয়ন সরকারকে বলে যান যদি এই বিষয়ে কাউকে কিছু বলেন তাহলে তাকে প্রাণে মেরে ফেলবেন। 

জানা যায়, অভিযুক্তের বাড়ি বিশালগড় নাড়াউড়া টিলা এলাকায়। সেই প্রতিনিয়ত সিপাহীজলা ঘুরতে আসা বিভিন্ন পর্যটকদের প্রতিনিয়ত লুটে নিচ্ছে। শাকিল খানের এই ধরনের কাজকর্মের সাথে সিপাহীজলা অভয়ারণ্যের থাকা কিছু বন কর্মীরাও জড়িত রয়েছে বলে মনে করছেন পর্যটকরা। 

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top