News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারত স্কাউটস এন্ড গাইডস তহবিলে অর্থ দান মুখ্যমন্ত্রীর
Image

ভারত স্কাউটস এন্ড গাইডস তহবিলে অর্থ দান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৭ নভেম্বর: ভারত স্কাউটস এন্ড গাইডস’র ৭৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও ফ্ল্যাগ ডে উপলক্ষ্যে আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহাকে স্কাউটস এন্ড গাইডস’র ত্রিপুরা শাখার সদস্যরা ভারত স্কাউটস এন্ড গাইডস’র স্কার্ভ, ওয়াগল এবং ফ্ল্যাগ পরিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভারত স্কাউটস এন্ড গাইডস তহবিলে অর্থ দান করেন। 

ভারত স্কাউটস এন্ড গাইডস যে লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে, মুখ্যমন্ত্রী তার প্রশংসা করেন। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ভারত স্কাউটস এন্ড গাইডস’র আধিকারিক রমেন্দ্র রিয়াং, স্কাউটস এন্ড গাইডস’র স্টেট সেক্রেটারি লিটন শীল, স্টেট অর্গানাইজিং কমিশনার গাইড সীমা মজুমদার এবং ভলান্টিয়ার রিয়া পাল উপস্থিত ছিলেন।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top