News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রথা মেনে রাজ্যেও জাঁকজমকপূর্ণভাবে ছট পূজা পালিত
Image

প্রথা মেনে রাজ্যেও জাঁকজমকপূর্ণভাবে ছট পূজা পালিত

আগরতলা, ৭ নভেম্বর: প্রথা মেনে রাজ্যেও জাঁকজমকপূর্ণভাবে ছট পূজা পালিত হচ্ছে। ছট পূজা উপলক্ষে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত চন্দনখোলা বাজার ও আদর্শ কলোনিতে গিয়ে মহিলাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের মধ্যে বস্ত্র ও মিষ্টি বিতরণ করেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত।

ছট পূজা অবাঙালিদের কাছে তাৎপর্যপূর্ণ একটু উৎসব। ভারতে সূর্য্যোপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা। এইসময় সূর্য দেবতাকে পূজো করে থাকেন মহিলারা। পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়। নারী-পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে এই উৎসবের প্রচলন বেশি থাকলেও ত্রিপুরা রাজ্যেও এর কিছু প্রভাব পরিলক্ষিত হয়। 

বৃহস্পতিবার ছট পূজা উপলক্ষে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত চন্দনখোলা বাজার ও আদর্শ কলোনিতে গিয়ে মহিলাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের মধ্যে বস্ত্র ও মিষ্টি বিতরণ করেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। পাপিয়া দত্ত সংবাদ প্রতিনিধিদের সম্মুখে এসে বলেন, ছট পূজার ব্রত অনেক কঠিন ব্রত, দীর্ঘ সময় ধরে উপোস করে উদিত সূর্য এবং অস্তমিত সূর্যের পুজো করতে হয়। আদর্শ কলোনির ছট পূজার আয়োজন এসে খুব আনন্দিত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে ছট পূজা উপলক্ষে আগরতলা রানি পুকুর পার সূর্য দেবতার পূজা করা হয়েছে। বেশ কিছু বিহারী চৌহান সম্প্রদায়ের লোকেজন এই পূজার আয়োজন করেছেন। রীতি প্রথা অনুসারে আজ ছট পূজার তৃতীয় দিনে বিশেষ জাঁকজমকপূর্ণ ভাবে সূর্যদেবের পূজা করা হয়। এই পূজা দেখতে রানি পুকুর পার উপস্থিত হন একলার বেশ কিছু মানুষ।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top