News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে স্কুল বিল্ডিং এর নির্মাণ কাজ পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

খোয়াইয়ে স্কুল বিল্ডিং এর নির্মাণ কাজ পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

খোয়াই, ৩ নভেম্বর : রবিবার খোয়াই বলরাম কোবরাপাড়ায় এইচএস স্কুলের  বিল্ডিং নির্মাণ কাজ পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি এদিন তিনি মহারানীপুর ১০০ শয্যা বিশিষ্ট বয়েজ এন্ড গার্লস হোস্টেলের নির্মাণ কাজও  পরিদর্শন করে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

জনজাতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় গৃহগুলি পাকা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোস্টেল নির্মাণের ওপর গুরুত্ব  দিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের পাশে থেকে সহজেই পড়াশুনা করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করতে  পারে , মূলত এই উদ্দেশ্যে নিয়ে জনজাতি এলাকার শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলছে বর্তমান সরকার।

সেই মোতাবেক   খোয়াই বলরাম কোবরাপাড়ার  এইচ/এস স্কুল বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি মহারানীীপুরে নির্মিত হচ্ছে ১০০ সজ্জা বিশিষ্ট গার্লস হোস্টেল। এবং ৫০ শয্যা বিশিষ্ট পুরানো বয়েজ হোস্টেলকে ১০০ আসনবিশিষ্ট করার কাজ শুরু হয়েছে। রবিবার এই দুটি নির্মাণ কাজ পরিদর্শন করে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি এদিন তিনি ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময়ে করেন।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top