News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটির ভোট প্রস্তুতি নিয়ে ব্যস্ত মন্ত্রী রতন লাল নাথ

ভিলেজ কমিটির ভোট প্রস্তুতি নিয়ে ব্যস্ত মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৩ নভেম্বর : রবিবার মোহনপুর মন্ডলের অন্তর্গত ডাইনমারা পাড়ায় বিজেপি জনজাতি মোর্চার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

আসন্ন এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে লেফুঙ্গা ব্লক, সিমনা, বামুটিয়া এবং মোহনপুর বিধানসভা কেন্দ্রের ভিলেজে কমিটির প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সংবাদ প্রতিনিধিদের জানান, সভায় নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেওয়া তথা সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়।

তিনি আরো বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামীতে কিভাবে কাজ করতে হবে তা নিয়েও সভায় মতামত প্রকাশ করা হয়েছে। এডিসি ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top