News Flash

  • Home
  • দেশ
  • ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরুদ্ধে দলীয়স্তরে প্রস্তাব পাশ বিজয়ের দলের
Image

ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরুদ্ধে দলীয়স্তরে প্রস্তাব পাশ বিজয়ের দলের

চেন্নাই, ৩ নভেম্বর (হি.স.): অভিনয়ের জগৎ থেকে রাজনীতির ময়দানে পুরোদস্তুর নেমে পড়েছেন দক্ষিণী অভিনেতা বিজয়। খুলেছেন নিজের রাজনৈতিক দল। সামনে এসেছে সেই দলের লোগো, নাম ও দলীয় পতাকাও। কয়েকদিন আগেই দলের প্রথম জনসমাবেশ অনুষ্ঠিত হয়। যাতে ঝাঁঝালো বক্তব্য রাখেন বিজয়। এবার ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ডে নেমে পড়েছে বিজয়ের দল টিভিকে (তামিলাগা ভেত্তরি কাজহাগাম)-এর নেতারা।

রবিবার দলের রাজ্যস্তরের বৈঠকে কয়েকটি বিষয়ে প্রস্তাব পাশ হয়। যার মধ্যে রয়েছে- রাজ্যের হাতে নিটের দায়িত্ব ও ওয়াকফ বোর্ড সংক্রান্ত নতুন বিল প্রত্যাহার। এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়ে দলীয় স্তরে প্রস্তাব পাশ হয় টিভিকে-র। এছাড়াও ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে বিজয়ের দল। এদিন চেন্নাইতে বসেছিল টিভিকে-র রাজ্য নেতৃত্বের বৈঠক।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top