News Flash

  • Home
  • দেশ
  • সন্দীপের দুর্নীতির টাকার সঙ্গে ফিক্সড ডিপোজিটের সম্পর্ক নিয়ে প্রশ্ন সিবিআইয়ের
Image

সন্দীপের দুর্নীতির টাকার সঙ্গে ফিক্সড ডিপোজিটের সম্পর্ক নিয়ে প্রশ্ন সিবিআইয়ের

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): আর জি কর হাসপাতালে অপরাধ হয়েছিল। ফলে দুর্নীতির টাকার সঙ্গে সন্দীপ ঘোষের স্থায়ী আমানতের কোনও সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখা দরকার। বুধবার সিবিআইয়ের তরফে আদালতে পেশ করা রিপোর্টে এই দাবি করা হয়েছে।

২০২১ ও ২০২৩ সালে ৪টে স্থায়ী আমানত করেছিলেন সন্দীপ ঘোষ। সে ব্যাপারে আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর এই সম্পর্ক খতিয়ে দেখার দাবি।

আর জি করে দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে দিয়েছে সিবিআই। তারপরই পারিবার ও অনান্য খরচ চালাতে স্টেট ব্যাঙ্কের কয়েকটি স্থায়ী আমানত ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপবাবু।

ওই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। সন্দীপবাবুর কোন অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে, সিবিআইকে সে বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি শুভেন্দু সামন্ত। বুধবার এ ব্যাপারে আদালতে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top