News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরির সামগ্রী উদ্ধারে বড়সড় সাফল্য বিলোনিয়া থানার
Image

চুরির সামগ্রী উদ্ধারে বড়সড় সাফল্য বিলোনিয়া থানার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ অক্টোবর: চুরির সামগ্রী উদ্ধারে বড়সড় সাফল্য পেল বিলোনিয়া থানা।  দীর্ঘদিন ধরে বিলোনিয়া শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় ছোট বড় চুরি হয়। চোর কিংবা চুরির সামগ্রী উদ্ধারে কোন কিছুই করতে পারছে না পুলিশ তাই ক্ষুব্ধ জনগণ।

অবশেষে আজ বিলোনিয়া থানাধীন ঝরঝরি এলাকার অর্জুন দত্তের বাড়ি থেকে বিশাল পরিমাণে বিভিন্ন জায়গায় চুরির সামগ্রী উদ্ধার করে পুলিশ। যার মধ্যে রয়েছে জলের মটর, টিভি, ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরনের মেশিন, ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্রসহ আরো অন্যান্য সামগ্রী। 

বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে জানান চুরির সামগ্রী উদ্ধার করতে পারলেও বাড়ির মালিক অর্জুন দত্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সে পালিয়ে যায় বলে জানান ওসি। এছাড়াও আজ একই এলাকা থেকে রাবার চুরির সঙ্গে যুক্ত বিপ্লব দে (২৭)কে এলাকার জনগণ ধরে উত্তমমধ্যম দেয় এবং পরবর্তী সময়ে তাকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top