News Flash

  • Home
  • দিনের খবর
  • আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস 
Image

আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস 

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহভর আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে সব জেলাতেই কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত থাকবে শুষ্ক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন মূলত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।অর্থাৎ কালীপুজো বা দীপাবলির সময়েও রাজ্যে কোনও কোনও অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কালীপুজোর পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে দক্ষিণের একাধিক জেলায়।

সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে পারে। কলকাতা ও সংলগ্ন দুই জেলা— হাওড়া ও হুগলিতে শনিবার থেকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও শনি-রবিবার মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া।কালীপুজোয় উত্তরবঙ্গেও একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। দুই পার্বত্য জেলা— দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পলাতক পাথর খাদান মালিক ‘স্টোন ব্যারন’ টুলু মণ্ডলের দ্বিতীয় সম্পত্তিতে পুলিশের তল্লাশি

কলকাতা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পলাতক পাথর খাদান মালিক টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের সঙ্গে যুক্ত আরও একটি সম্পত্তিতে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top