News Flash

  • Home
  • প্রধান খবর
  • অস্ত্রোপচারের সময়ে মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়া নিয়ে আলোড়ন
Image

অস্ত্রোপচারের সময়ে মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়া নিয়ে আলোড়ন

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভেঙে গেল মরচে ধরা কাঁচি। সেই ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

আর জি কর হাসপাতালে রক্ত মাখা গ্লাভস উদ্ধার নিয়ে কিছুকাল আগে হইচই হরেছে। সোমবার প্রকাশ্যে এসেছে এসএসকেএম হাসপাতালে সম্প্রতি অস্ত্রোপচারের সময়ে মরচে ধরা কাঁচি উদ্ধার।

অভিযোগ, অস্ত্রোপচারের সময় আচমকা কাঁচিটি ভেঙে যায়। কী করে ভাঙল তা খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে মরচে পড়েছে কাঁচিটিতে। তার ওপরই রং করে রাখা ছিল। খোঁজ শুরু হয়, এই কাঁচি কীভাবে অপারেশন থিয়েটারে এল। জানা যায়, সিল ভেঙেই ওই কাঁচি রাখা হয়েছিল সেখানে।

এই ঘটনা সামনে আসার পর রোগীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, এর আগে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস এসেছিল।

জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল, এর আগেও আর জি করে এই ধরনের অপরিষ্কার গ্লাভসের জোগান দেওয়া হত। সে সময়েও কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। মাঝে বেশ কিছু দিন নোংরা গ্লাভসের জোগান বন্ধ ছিল।

Releated Posts

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top