News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামী
Image

কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামী

prisonersনিজস্ব প্রতিনিধি,  চড়িলাম, ২১ অক্টোবর৷৷ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামী পালাল বিশালগড় কেন্দ্রীয় কারাগার থেকে৷ তাদের নাম স্বর্ণকুমার ত্রিপুরা, রবীন্দ্র ত্রিপুরা এবং মিলন দেববর্মা৷ জানা যায় তারা তিনজনই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী৷  ধর্ষণ ও খুনের দায়ে  তাদের  আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা  করেন৷ পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে৷  তারা পালিয়ে যেতে সক্ষম হলেও কোন খবর ছিল না কারাগার কর্তৃপক্ষের৷  যখন ঘড়ির কাটায় আটটা বাজে তখন এক প্রহরী দেখতে পায় ৫নং টাওয়ারের উপর একটি গেঞ্জি ঝুলে রয়েছে৷ তখন তাড়াতাড়ি সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখেন ৭টা ২৫ মিনিটে তিনজন আসামী পালিয়ে গেছে৷ সঙ্গে সঙ্গে রক্ষী হুইসেল বাজিয়ে দেন এবং কারাগারের কয়েদির সংখ্যা গণনা করে দেখেন তিনজন কম রয়েছে৷  শুরু হয়ে দৌড়ঝাঁপ৷ এই ঘটনায় কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা নিয়ে  প্রশ্ণের মুখে কর্তৃপক্ষ৷ কারাগারের  সন্তোষ বাহাদুরের বাহাদুরিত্বেই দীর্ঘদিন  ধরেই কারাগারে চলছে এক নৈরাজ্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top