রায়পুর, ২৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড় সফরের দ্বিতীয় দিনে শনিবার রায়পুরের জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার সকালে রায়পুরের জগন্নাথ মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজো দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সঙ্গেই জগন্নাথ মন্দিরে পুজো দেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা এবং মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু’দিনের সফরে ছত্তিশগড়ে রয়েছেন। শনিবার সকালে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আইআইটি ভিলাইয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন।
2024-10-26

