News Flash

Image

জুয়ার সামগ্রী সহ আটক দুই

আগরতলা, ২৬ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে গোর্খাবস্তি এলাকায় জুয়ার আসরে পুলিশের থাবা। অভিযানে জুয়ার সামগ্রী সহ নগদ ১২৯৪৫ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে।

এন সি সি থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে গোর্খাবস্তি এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলা হবে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জুয়ার সামগ্রী, দুইটি মোবাইল এবং নগদ ১২৯৪৫ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সুমন সাহা এবং মিয়া বাহাদুর ছেত্ররি নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।  তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

আগরতলা, ৩১ আগস্ট: কাঞ্চনপুরের শ্রীরামপুর এলাকায় স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অভিযোগ উঠেছে। জমির…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা

বিশালগড়, ৩১ আগস্ট: তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন। ফলে সরকারি…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top