News Flash

  • Home
  • দেশ
  • দানা-র প্রভাবে ফুল চাষে ক্ষতি, উদ্যানপালন মন্ত্রীকে স্মারকলিপি ফুলচাষিদের 
Image

দানা-র প্রভাবে ফুল চাষে ক্ষতি, উদ্যানপালন মন্ত্রীকে স্মারকলিপি ফুলচাষিদের 

কোলাঘাট, ২৫ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় “দানা”-র প্রভাবে ফুলচাষের ব্যাপক ক্ষতি। ক্ষতিপূরণের দাবিতে উদ্যান পালন দফতরের মন্ত্রীকে স্মারকলিপি দিলেন ফুলচাষিরা। সামুদ্রিক ঘূর্ণিঝড় “দানা”র প্রভাবে রাজ্যের ফুলচাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলার চন্দ্রমল্লিকা-গাঁদা-দোপাটি-অপরাজিতা-জবা সহ বিভিন্ন ফুল চাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ওই ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়ের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, “এমনিতেই দুর্গা পূজার আগে বন্যা ও অতিবর্ষণজনিত কারণে ফুলচাষের ভয়াবহ ক্ষতি হয়েছিল। ফলস্বরূপ দুর্গাপূজার সময় ফুলের দাম ছিল আকাশছোঁয়া। আবার কালীপূজার প্রাক্কালে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে প্রবল বৃষ্টিপাতের জন্য ফুলচাষের বেশ ক্ষতি হলো। ফলস্বরূপ অবিলম্বে ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আমরা সমিতির পক্ষ থেকে আজ উদ্যান পালন দফতরের মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছি।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top