News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী বিধানসভা নির্বাচনে ২৫ টি আসন চাই, বিজেপির উপরে চাপ বাড়ালেন প্রদ্যুৎ
Image

আগামী বিধানসভা নির্বাচনে ২৫ টি আসন চাই, বিজেপির উপরে চাপ বাড়ালেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর: আঞ্চলিক দলের প্রধান বৈশিষ্ট্য টিকে থাকার লড়াইয়ে জাতীয়  শরিক দলের উপর চাপ সৃষ্টি করাই তাদের প্রধান অস্ত্র। এই দিশায় ব্যতিক্রমী নন প্রদ্যুৎ কিশোর দেববর্মনও। আটাশের বিধানসভা নির্বাচনের এখনও অনেকটা বাকি থাকতেই কৌশলে শরিক দল বিজেপির উপর চাপ সৃষ্টির পন্থা নিলেন তিনি। প্রদ্যুৎ এর নিঃশর্ত দাবি আগামী বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে  তিপরা মথার জন্য বিজেপির ২৫ টি আসন ছেড়ে দিতে হবে।

আজ বুধবার ২৩ অক্টোবর ফেইসবুক লাইভে এসে এভাবেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপি সহ সমগ্র রাজ্যবাসীকেই চমকে দিয়েছেন। পাশাপাশি এদিন তিনি জনজাতিদের উন্নয়নের প্রশ্নে সিপিএমকে তুলোধুনা করেছেন। বিশেষ করে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে আজ প্রদ্যুৎ চাচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। তার সাফ কথা, সাব্রুমে তিপরা মথার প্রার্থী না দিয়ে ভুল করেছি। তিপরা মথা সাব্রুমে প্রার্থী দিলে জিতেন্দ্র চৌধুরী জিততে পারতেন না। প্রদ্যুৎ আরো বলেন, জিতেন্দ্র চৌধুরী সবসময় দলের কথা চিন্তা করেছেন। জনজাতিদের কথা চিন্তা করেননি। যারাই এসেছেন, তারা রাজনীতি করে গেছেন। কিন্তু জনজাতিদের উন্নয়নে কিছুই করেননি। এভাবেই সিপিএম কে আক্রমণ করেছেন প্রদ্যুৎ।

তিনি আরো বলেন, আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে তিপ্রাসা চুক্তির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রদ্যুৎ দ্বারা তিপ্রাসার স্বার্থে বিভিন্ন দাবির মধ্যে রয়েছে আগামী বিধানসভা নির্বাচনে ২৫টি আসন তিপরা মথার জন্য ছেড়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকার দ্বারা সরাসরি ফান্ডিং প্রদান করতে হবে। এছাড়াও ল্যান্ডরাইটস, মণিপুরী সম্প্রদায়ের জন্য বিধানসভায় একটি আসন সহ দাবি আদায়ের জন্য প্রদ্যুৎ লড়াই অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এদিন।

Releated Posts

নালা থেকে নিখোঁজ দিনমজুরের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই : খোয়াই থানাধীন লাঠিবাড়ি কর্মকারপাড়া এলাকায় একটি কাঁচা নালা থেকে এক নিখোঁজ দিনমজুরের মৃতদেহ উদ্ধারকে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top