News Flash

Image

শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আগরতলা, ১৫ অক্টোবর: শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নামে সদর এসডিএম ও আরক্ষা প্রশাসন। আজ মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন দোকান অভিযান চালানো হয়েছে। অভিযানে নেমে যাদের দোকানে শব্দবাজী বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এদিন দপ্তরের এক আধিকারিক বলেন, যেসব দোকানে শব্দবাজি বিক্রি করা হচ্ছে সেসব দোকানে অভিযান চালানো হয়েছে। কারণ আগামীকাল কোজাগরী লক্ষ্ণীপূজা এবং সামনেই দীপাবলী উৎসবে শব্দবাজী ফাটানো হয়ে থাকে। তাই শব্দদূষণের জন্য সেসমস্ত জিনিস ক্ষতিকারক তার বিরুদ্ধে অভিযানে চালানো হয়েছে।এদিন তিনি আরও বলেন, অভিযানে নামে বেশ কিছু দোকানে শব্দবাজী পাওয়া গিয়েছে। পরবর্তী সময়ে দোকান মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top