News Flash

  • Home
  • দেশ
  • উমার বিদায়ের সুরের মাঝেই এবার পালা কার্নিভালের
Image

উমার বিদায়ের সুরের মাঝেই এবার পালা কার্নিভালের

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): শনিবার দশমী থেকেই উমার বিদায়ের সুর বাজছে আকাশে বাতাসে। এবার পালা কার্নিভালের। এ বছর ১৫ অক্টোবর হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। 

পুজোর শেষ মানেই আনুষ্ঠানিকভাবে কার্নিভালের প্রস্তুতি শুরু। ইতিমধ্যেই রেড রোড জুড়ে কার্নিভালের প্রস্তুতি পর্ব তুঙ্গে রয়েছে। রেড রোডে প্রতি বছরের মতোই এবারও জমকালো কার্নিভাল দেখবে রাজ্যের মানুষ। মূলত, কলকাতা এবং শহরতলির একশোর বেশি পুজো এবার যোগ দেবে এই কার্নিভালে। সুসজ্জিত শোভাযাত্রায় নাচে-গানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে এই কার্নিভালে। 

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি সংখ্যক বিদেশি দর্শক উপস্থিত থাকবেন এবার রেড রোডে কার্নিভালে। বাস্তবিক অর্থে দুর্গাপুজোর কার্নিভাল হতে চলেছে বিশ্বজনীন।  

এ প্রসঙ্গে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা কার্নিভালের জন্য প্রস্তুত। এ বছর বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছিল যেসব পুজো সেগুলিকে রেড রোডে উপস্থাপন করে বর্ণময় শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন দেওয়া হবে। 

তাঁর আরও দাবি, এই বিসর্জন কার্নিভালকে নিয়ে শুধু রাজ্য নয়, দেশ তথা বিদেশের পর্যটকদের নজর রয়েছে। ইতিমধ্যেই কলকাতা শহরের একাধিক বড় হোটেলে বিদেশি পর্যটকেরা আসতে শুরু করেছেন৷ শুধুমাত্র এই বিসর্জন কার্নিভালকে স্বচক্ষে দেখবার জন্যই তাঁরা আসছেন শহরে।

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top