News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে মৎস্য ব্যবসায়ীকে আইস বক্স সহ অটো , সাইকেল প্রদান
Image

বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে মৎস্য ব্যবসায়ীকে আইস বক্স সহ অটো , সাইকেল প্রদান

আগরতলা, ৫ অক্টোবর: বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে  কল্যাণপুরে মৎস্য দপ্তরের উদ্যোগে ১২ জন সুবিধা ভোগী মৎস্য ব্যবসায়ীকে আইস বক্স সহ অটো , সাইকেল দেওয়া হয়।  

সুবিধা ভোগী মৎস্য ব্যবসায়ীকে আইস বক্স সহ অটো , সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, মৎস দপ্তরের সুপারিডেন্টেন্ড নিরুপম দাস, ফিসারী অফিসার সুবোধ রঞ্জন দাস, ফিসারী অ্যাসিস্ট্যান্ট বিপ্লব রায়, বর্তমানে বি ডি ওর দায়িত্বে থাকা প্রশান্ত চক্রবর্তী প্রমুখ। 

পাঁচ জনকে সাইকেল দেবার কথা থাকলেও মাত্র দুই জন সাইকেল ভর্তুকি মূল্যে কেনেন বলে দপ্তর সূত্রে খবর। একটি সাইকেল এর দাম ১০ হাজার টাকা। এর মধ্যে জেনারেল দের জন্য সুবিধা ভোগী কে দিতে হয় ৬ হাজার টাকা। আর এস সি, এস টি দের দিতে হয় ৪ হাজার টাকা।দুই জন কে সম্পূর্ণ ভর্তুকি মূল্যে আইস বক্স দেওয়া হয়। যার দাম ৩৮ হাজার টাকা। 

এছাড়া পাঁচ জনের মধ্যে চার জন কে আইস বক্স সহ অটো গাড়ি দেওয়া হয় মাছ বিক্রির জন্য। এই অটো তে সরকারী ভর্তুকি এক লাখ আশি হাজার টাকা। অটোর মূল্য ৩ লাখ টাকা। অর্থাৎ সুবিধা ভোগীকে এখানে দিতে হয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা। 

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top