News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট শুরু, ভাগ্য নির্ণয় ১,০৩১ জন প্রার্থীর
Image

হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট শুরু, ভাগ্য নির্ণয় ১,০৩১ জন প্রার্থীর

চন্ডীগড়, ৫ অক্টোবর (হি.স.): হরিয়ানার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেল। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় এক দফাতেই ভোটগ্রহণ হচ্ছে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ১,০৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হচ্ছে এদিন। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৮ অক্টোবর।মোট ১,০৩১ জন প্রার্থীর মধ্যে ৯৩০ জন পুরুষ এবং ১০১ জন মহিলা। এই প্রার্থীদের মধ্যে ৪৬৪ জন নির্দল প্রার্থী। মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৩ লক্ষ ৫৪ হাজারের বেশি। ভোটগ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাই যাবতীয় ব্যবস্থাপনা করেছে নির্বাচন কমিশন। মোট পোলিং বুথের সংখ্যা ২০,৬৩২টি।এদিন সকাল সকাল ভোট দিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। ভোট দেওয়ার পর তিনি দাবি করেছেন, আমরা ৫০-এর বেশি আসনে জিতব। হরিয়ানার ঝাজ্জরের একটি বুথে গিয়ে বাবা-মায়ের সঙ্গে ভোট দিয়েছেন অলিম্পিক পদক জয়ী মনু ভাকের। মনু ভোট দেওয়ার পর  বলেছেন, “দেশের যুবসমাজ হওয়ায় যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। ছোট পদক্ষেপ বড় লক্ষ্যে নিয়ে যায়, আমি এই প্রথমবার ভোট দিলাম।”হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা লাডওয়া বিধানসভা আসনের বিজেপি প্রার্থী নায়াব সিং সাইনি এদিন সকালে আম্বালার একটি গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করছেন। গুরুদ্বারে প্রার্থনা করার পর তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top