News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) ভূমিধস ও বন্যায় লন্ডভন্ড নেপালে মৃত্যু বেড়ে ১৯৩, উদ্ধার কমপক্ষে ৪,৫০০ জন
Image

(আপডেট) ভূমিধস ও বন্যায় লন্ডভন্ড নেপালে মৃত্যু বেড়ে ১৯৩, উদ্ধার কমপক্ষে ৪,৫০০ জন

কাঠমাণ্ডু, ৩০ সেপ্টেম্বর (হি.স.): নেপালের বন্যায় মৃতের সংখ্যা পৌঁছে গেল ১৯৩-এ। গত শনিবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে, সোমবার সকাল পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা বহু। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও নদীর জল দু’কূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তাতে ভেসে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং অনেক গাড়ি।নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার জানিয়েছে, নেপালে ভূমিধস ও বন্যায় মৃত্যু হয়েছে ১৯৩ জনের। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ধসের নীচে আরও অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে ১৯৪ জন। কমপক্ষে ৪,৫০০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top