News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জ শচীন দেববর্মণ কলা ক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন
Image

বিশ্রামগঞ্জ শচীন দেববর্মণ কলা ক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন

চড়িলাম,২৯ সেপ্টেম্বর : রবিবার বেলা এগারোটায় বিশ্রামগঞ্জ শচীন দেববর্মণ কলা ক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘের সিপাহীজলা জেলার তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সন্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্যে সভানেত্রী দেবশ্রী কলই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক,বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব, তপন কুমার দে 

বিএমএস  এর রাজ্যে সম্পাদক, দিলীপ কুমার ভৌমিক বিএমএস এর জেলা প্রভারী সহ অন্যান্যরা।উক্ত সন্মেলনে বিএমএস এর সিপাহীজলি জেলার বিভিন্ন এলাকার সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। সন্মেলনে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন পূর্বে আরোও শ্রমিক সংগঠন আমরা দেখেছি কিন্তু 

বিএমএস একমাত্র শ্রমিক সংগঠন যেটা সমাজের সকল স্তরের মানুষের স্বার্থে কাজ করে। তিনি ভারতীয় মজদুর সংঘের সকল নেতৃবৃন্দকে সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান। আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। বর্তমান সরকারের একটাই লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার।এটা তখনই সম্ভব হবে যদি আমরা সকলে এক হয়ে কাজ করি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও ভারতীয় মজদুর সংঘের সিপাহীজলা জেলার প্রত্যেক নেতৃত্বদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান। রবিবার সিপাহীজলা জেলার বিএমএস এর তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলনে কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্মেলন শেষে পুরনো কমিটি ভেঙ্গে দিয়ে গঠিত হয় ২৮ জনের নতুন কমিটি। সম্পাদক নির্বাচিত হন রাজু দাস সভাপতি নির্বাচিত হন জীবন কুমার ভৌমিক সহ-সভাপতি নির্বাচিত হন সজল দেবনাথ কোষাধক্ষ্য নির্বাচিত হন বিপ্লব মজুমদার মিডিয়া ইনচার্জ হিসেবে নির্বাচিত হন অরূপ কুমার দাস। নতুন কমিটির সম্পাদক রাজু দাস বলেন সম্মেলনে শিক্ষক কর্মচারী শ্রমিক বাস জিপ ট্যাক্সিচালক অঙ্গনওয়াড়ি আশা কর্মী বিডি শ্রমিক সহ প্রায় ৪০০ জন শ্রমিক উপস্থিত ছিল। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিল ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই।  সবাইকে নিয়ে সংগঠনের সমস্ত কর্মসূচি বাস্তবায়িত করার পাশাপাশি শ্রমিকদের আপদে বিপদে সবসময় পাশে থাকার বার্তা দিয়েছে নতুন কমিটি।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top