News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাঁশ কুড়োল কুড়াতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতরভাবে আহত  যুবক
Image

বাঁশ কুড়োল কুড়াতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতরভাবে আহত  যুবক

আগরতলা ২৩ সেপ্টেম্বর : বাঁশ কুড়োল কুড়াতে গিয়ে  ভাল্লুকের কামড়ে  গুরুতরভাবে আহত হয়েছেন এক যুবক। বর্তমানে যুবকটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনার বিবরনের জানা গিয়েছে,  কাঞ্চনপুর মহকুমাধীন দশদা এলাকায় বাঁশ কুড়োল কুড়াতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক যুবক। আহত যুবকের নাম প্রামিত কুমার রিয়াং। বিকট চিৎকার শুনতে পেয়ে আশেপাশের স্থানীয় লোকজন সাথে  সাথে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।  ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে প্রথমে  কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। তারপর ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসকেরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top