কানপুর, ২২ সেপ্টেম্বর (হি.স.): রেললাইনে নাশকতার ছক! চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ালো একটি মালগাড়ি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রেমপুর স্টেশনের কাছে। রেল সূত্রে খবর, কানপুর থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল মালগাড়িটি। সকাল ৫.৫০ মিনিট নাগাদ প্রেমপুর স্টেশনের কাছে রেললাইনের উপর একটি ৫-লিটার খালি গ্যাসের সিলিন্ডার পড়ে থাকতে দেখেন ওই মালগাড়ির চালক। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষে থামান মালগাড়িটিকে। খবর পৌঁছয় রেলের আধিকারিকদের কাছে। ঘটনাস্থলে গিয়ে রেলের আধিকারিকরা দেখেন, লাইনে পাঁচ লিটারের একটি গ্যাসের খালি সিলিন্ডার পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেটিকে লাইন থেকে সরিয়ে দিয়ে পরিষেবা স্বাভাবিক করেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

রেললাইনে গ্যাস সিলিন্ডার, উত্তর প্রদেশে থমকে গেল কানপুর থেকে প্রয়াগরাজগামী মালগাড়ি
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















