কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে হালকা, কোনও কোনও জেলার কোথাও কোথাও। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিজনিত কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলগুলিতেও এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।বৃষ্টি না হওয়ায় শুষ্ক হয়ে উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই রোদের দাপট দেখা গিয়েছে শহর ও শহরতলিতে। তবে, আবহাওয়া এখনও স্বস্তিদায়কই রয়েছে। তবে, কলকাতায় গরম অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৭ ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















