News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অক্সিলিয়াম স্কুলের পাশে উদ্ধার ১২ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী
Image

অক্সিলিয়াম স্কুলের পাশে উদ্ধার ১২ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী

আগরতলা, ১৯ সেপ্টেম্বর : নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে পুলিশ। গতকাল রাতে নন্দননগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন খাকচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত এক ঘর থেকে প্রায় ৩৫ বস্তা এস কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১২ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন এস ডি পিও সুব্রত বর্মন। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

ঘটনার বিবরণে এস ডি পিও সুব্রত বর্মন বলেন, বেশ কিছু দিন যাবৎ  নন্দননগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন খাকচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের পাশে এক বিল্ডিং -এর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। গতকাল রাতে স্থানীয়রা লক্ষ্য করেন ওই জায়গায় একটি গাড়ি দিয়ে বেশ কিছু যুবক বিভিন্ন সামগ্রী রাখছে। সাথে সাথে এবিষয়ে স্হানীয় মানুষ জিজ্ঞাসা করলে যুবকদের কথায় সন্দেহ হয় তাঁদের। তাঁরা এন সিসি এবং জিবি ফাঁড়িতে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘর থেকে প্রায় ৩৫ বস্তা এস কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১২ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

 তিনি আরও জানিয়েছেন, পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। 

Releated Posts

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top