রিও ডি জেনেইরো, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : রিও প্যারালিম্পিকে ভারতের দ্বিতীয় সোনা| জ্যাভলিন থ্রো ইভেন্টে দেশকে দ্বিতীয়
সোনা এনে দিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া| রিও-তে এই সাফল্যের পর প্যারালিম্পিক্সে জোড়া সোনা-জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন দেবেন্দ্র|
রিও গেমসে তিনি নিজের বিশ্বরেকর্ডটিও ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন| ইতিপূর্বে ২০০৪ সালে আথেন্স গেমসে সোনার পদক জয় করেছিলেন দেবেন্দ্র| ইতিপূর্বে তাঁর ৬২.১৫ মিটারের বিশ্বরেকর্ড ছিল| তবে আজ সেই রেকর্ড তিনি ভেঙে দেন| আজ তিনি ৬৩.৯৭ মিটারের নয়া রেকর্ড স্থাপন করেন|
এর আগে হাইজাম্পে ভারতের হয়ে সোনার পদক জেতেন মারিয়াপ্পান থঙ্গভেলু| দেবেন্দ্রর সোনা জয়ের পর দুটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ নিয়ে প্যারালিম্পিক্সে পদক তালিকায় বেশ কিছুটা উপরে উঠে এল ভারত| রিও প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছিলেন দেবেন্দ্র|
জ্যাভলিন থ্রো ইভেন্টে সেরা হয়ে দেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















