News Flash

  • Home
  • খেলা
  • নর্থ লন্ডন ডার্বিতে ব্রাজিলিয়ানের গোলে আর্সেনালের জয়
Image

নর্থ লন্ডন ডার্বিতে ব্রাজিলিয়ানের গোলে আর্সেনালের জয়

লন্ডন, ১৬ সেপ্টেম্বর (হি.স.): টটেনহ্যাম আর আর্সেনালের লড়াই মানেই উত্তাপ। রবিবারের নর্থ লন্ডন ডার্বির ম্যাচটি উত্তাপে ভরা। সেই জন্য ৮টি কার্ড দেখতে হয়েছে দুদলের খেলোয়াড়কে। উত্তেজক এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে। ২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে মাগালিয়াইসের গোল হলো ১৫টি। এই সময়ে আর কোনও ডিফেন্ডার লিগে ১১টির বেশি গোল করতে পারেননি। ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠেছে আর্সেনাল। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ৯ পয়েন্ট করে নিয়ে লিভারপুল তিনে ও অ্যাস্টন ভিলা চারে আছে। ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে টটেনহ্যাম।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top