News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অন্নপ্রাশনে লঙ্কাকাণ্ড, দুই পক্ষের মারপিট, আহত
Image

অন্নপ্রাশনে লঙ্কাকাণ্ড, দুই পক্ষের মারপিট, আহত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : অন্নপ্রাশনের অনুষ্ঠানকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড বাঁধে। দুই পক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন। এমনকি সারমেয় ছেড়ে দেওয়ার ও অভিয়োগ উঠেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশের কাছে অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ধলেশ্বর মাঙ্গলিক বিয়ে বাড়িতে এক অন্নপ্রশানের অনুষ্ঠান চলছিল। পাশের রাস্তার মোড়ে চন্দন দাশের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে বিয়ে বাড়িতে আসা লোকজনদের মধ্যে মদ খাওয়া চলছিল। ওই সময় দোকান মালিক চন্দন দাশ ওই ব্যক্তিদের গাড়ি সরিয়ে নিতে বলেন। কারণ, ওই এলাকায় বিপর্যস্ত কোনো ব্যক্তি হাসপাতালে যেতে চাইলে সে যেতে পারবেন না। ওই ঘটনাকে কেন্দ্র করেই বাড়ি বাড়িতে আসা লোকজনদের সাথে দোকান মালিকের বাকবিতন্ডা শুরু হয়েছিল। বাকবিতন্ডা একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। দুই পক্ষের মারপিটে আহত হয়েছে বেশ কয়েকজন বলে অভিযোগ। পাশাপাশি, চন্দন দাসের দুই মেয়েও আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, অনুষ্ঠানের বাড়ির লোকজনদের অভিযোগ তাদের উপর সারমেয় ছেড়ে দেওয়া হয়েছে। ওই সারমেয়ের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ব আগরতলা থানায় পুলিশ।

এবিষয়ে ওসি রাণা চ্যাটার্জি বলেন, অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। পুলিশকে তদন্ত করে বের করতে হবে আসলে ঘটনাটি কি হয়েছে।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top