News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ নাবালিকা উদ্ধার, পলাতক নিখোঁজের ঘটনায় জড়িত অভিযুক্ত
Image

নিখোঁজ নাবালিকা উদ্ধার, পলাতক নিখোঁজের ঘটনায় জড়িত অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,১৫ সেপ্টেম্বর: স্কুল থেকে বাড়ী ফেরার পথে নিখোঁজ পঞ্চম শ্রেনীর ছাত্রী অবশেষে বাড়িতে ফিরলো। স্বস্তির নিঃশ্বাস বাবা মা সহ এলাকাবাসীর।

তবে জানা যায়, পাশের বাড়ির যুবক প্রসেনজিৎ মুহুরী(২২) বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায়। ওর বাড়ী থেকে প্রায় ১কিমি দূরের ছাত্রীটির স্কুল। শনিবার চার ঘন্টা ক্লাশ শেষে বেলা দুইটায় স্কুল ছুটি হয়ে যায়। শনিবার স্কুল ছুটি হওয়ার পরে ছাত্রীটি বাড়ীতে ফিরে না আসায় পরিবার সহ ছাত্রীর আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা সহপাঠিদের বাড়ীতে গিয়ে অনেক খুঁজা খুঁজি করে।  কিন্তু কোথাও ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি। পরে বিলোনীয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ পুলিশ ফাড়িকেও বিষয়টি জানানো হয়।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঋষ্যমুখ ফাঁড়ির ওসি, বিলোনিয়া মহিলা থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক ও দক্ষিণ জেলার পুলিশ সুপার। পুলিশ যখন তল্লাশি শুরু করে, তখন বখাটে যুবক প্রসেনজিত মুহুরী  নিখোঁজ ছাত্রীকে গাড়ি দিয়ে বাড়ির পেছনে নামিয়ে চম্পট দেয়। তবে রেল স্টেশনে বখাটে যুবক প্রসেনজিত মুহুরীর গাড়ি উদ্ধার করা হলেও প্রসেনজিৎ মুহুরী এখনো পলাতক। বিলোনিয়া থানায় মামলা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। পুলিশ মামলা হাতে পেয়ে নাবালিকা অপহরণ কাণ্ডে যুক্ত প্রসেনজিৎ মুহুরীর খোঁজে অভিযান জারি রাখে। এইদিকে উত্তেজিত এলাকার জনগণ, প্রসেনজিৎ মুহুরীর বাড়িঘরে হামলা করার চেষ্টা চালালেও পুলিশ ও এলাকার কিছু নেতৃত্বদের তৎপরতায় শেষ রক্ষা পায় বাড়ি ঘর।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top