News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহবান জানান রাজ্যপাল
Image

মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহবান জানান রাজ্যপাল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : আজ ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার কাঁঠালছড়া স্থিত হলিক্রস ক্লাস টুয়েলভ স্কুলে হোলিক্রস ধর্মযাজক ফাদার বেসিল মরিও-র স্বর্গীয় জীবনে প্রবেশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক ধর্মসভার অনুষ্ঠিত হয়।  এই উপলক্ষে সেখানে একাধিক অনুষ্ঠানে  অংশ নেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।  

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি পারিপার্শ্বিক দিকগুলির দিকেও নজর রাখতে হবে। তিনি বলেন, মাদকের নেশায় যেন কেউ আসক্ত না হয় সেদিকে যেমন গভীরভাবে নজর দিতে হবে তেমনি এবং বাল্যবিবাহ রোধেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোথাও যেন বাল্যবিবাহ না হয় সেদিকে নজর রাখার জন্য সকলের উদ্দেশে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠান শুরুর আগে, রাজ্যপাল শ্রী নাল্লু  অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিতি  হলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আড়ম্বরপূর্ণ ভাবে রাজ্যপালকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন।

মূল অনুষ্ঠান শুরুর আগে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বিদ্যালয়ের নবনির্মিত একটি পাকা ভবনের শুভ দারোদ্ঘাটন করেন ।  অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পল দাংশু, টি টি এ এডিসি-র নির্বাহী সদস্যা ডলি রিয়াং, জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস, লংতরাইভ্যালি মহকুমার মহকুমা শাসক উত্তম কুমার ভৌমিক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, বিদ্যালয়ের প্রিন্সিপাল ডঃ ডেভিস কনুরান সি এস সি সহ অন্যান্য অভ্যাগত, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা  ।

এদিন অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের ম্যাগাজিনের আবরণ উন্মোচন করেন রাজ্যপাল। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের, বিভিন্ন জাতি গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top