News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লায়ন্স ক্লাবের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়িতে ফিরল পথ দুর্ঘটনায় গুরুতর আহত সম্রাট
Image

লায়ন্স ক্লাবের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়িতে ফিরল পথ দুর্ঘটনায় গুরুতর আহত সম্রাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: লায়ন্স ক্লাবের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়িতে ফিরল পথ দুর্ঘটনায় গুরুতর আহত সম্রাট। সুস্থ হয়ে বাড়িতে ফিরে লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সম্রাট ও তাদের পরিবারের লোকজনরা।

লায়ন্স ক্লাব সব সময় বিপন্ন মানুষের কল্যাণে কাজ করে চলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মানব ধর্ম। গত ২৯ জুলাই আসামের নিলামবাজারে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিল কৈলাসহরের সম্রাট নামে এক যুবক। তাকে সুস্থ করে তুলতে সার্বিক সহযোগিতার হাত সম্প্রসারিত করে লায়ন্স ক্লাব।

সম্রাট সুস্থ হয়ে ফেরার পর কৈলাসহরের লায়ন্স ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায়, লিও সভাপতি বিপাসা দেব, লিও মেম্বার  সৌরভ বিশ্বাস, লিও কোষাধ্যক্ষ  সম্রাট দে ।  সম্মেলনের মূল বিষয় ছিল যে গত ২৯ শে জুলাই আসামের নিলামবাজারস্থিত রাস্তায় সম্রাট ও তার বন্ধু নীলাঞ্জন একটি বাইকে শিলচরে যাওয়ার পথে একটি ট্রাকের সাথে সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলস্বরূপ সম্রাটের মুখমন্ডলের আকৃতি ও দুটি চোখ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। যদিও নীলাঞ্জনের তেমন কিছু হয়নি। সম্রাটকে সারিয়ে তুলতে সার্বিক সাহায্য করেছে লায়ন্স ক্লাব। তার জন্য ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়েছে সম্রাট।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top