News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য! বারাসাতের যুবক গ্রেফতার
Image

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য! বারাসাতের যুবক গ্রেফতার

বারাসাত, ১২ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও তার স্ত্রী কল্পনা দাসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বারাসাতের সুমিত কুন্ডু নামক এক যুবককে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। সুমিত কুন্ডু ফেসবুকে একটি পোস্ট করে প্রধান বিচারপতি ও তার পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলেন, যা দ্রুতই ভাইরাল হয় এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

সুমিত কুন্ডুর ফেসবুক পোস্টে লেখা ছিল, “সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বর্তমান স্ত্রী কল্পনা দাস, যিনি স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গ লবির কর্তা ডাক্তার এসপি দাসের ভাইজি। ফলে এই বেঞ্চ থেকে কোনও সদর্থক বিচার আশা করা যায় না।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এবং সুমিত কুন্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুমিত কুন্ডু তার পোস্টের বিষয়ে কোনও ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানায় এবং মুখ লুকানোর চেষ্টা করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সুমিত কুন্ডুর মন্তব্যের কোনও ভিত্তি নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমানজনক। এই ধরনের মন্তব্যের ফলে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করছে পুলিশ।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং পুলিশ এ বিষয়ে আরও তদন্ত করছে।

Releated Posts

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026

কলকাতায় পুরনো বাড়ি ভেঙে মৃত ১, ধ্বংসস্তূপে আটকে ১৯

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): রাতভর ভারী বৃষ্টির পর মঙ্গলবার ভোরে উত্তর কলকাতার শিমলা-বিডন স্ট্রিট এলাকায় প্রায় ২০০ বছরের…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top