ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আসামের গুহাটিতে সদ্য সমাপ্ত জাতীয় ক্যারাটে রেফারি জাজেস পরীক্ষায় ত্রিপুরার প্রতিনিধিরা দারুন সাফল্য অর্জন করেছে। গত সাত ও আট সেপ্টেম্বর গুয়াহাটির টি ,আও ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো কে আই ও অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে রেফারি, জাজেস সেমিনার এন্ড এক্সামিনেশন। উক্ত সর্বভারতীয় পর্যায়ের জাতীয় ক্যারাটে রেফারি – জাজেজ সেমিনার ও এক্সামিনেশনে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ত্রিপুরা রাজ্য থেকে ১৩ সদস্যক রাজ্যস্তরের ক্যারাটে রেফারি-জাজেস ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি স্বরূপ জাতীয় রেফারি-জাজেজ পরীক্ষায় অংশগ্রহণ করেন ও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন এবং সর্বভারতীয় জাতীয় ক্যারাটে ফেডারেশন কে আইও অর্থাৎ ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এর স্বীকৃত জাতীয় রেফারির শংসাপত্র অর্জন করেন l রাজ্য সংস্থার তরফ থেকে জাতীয় স্তরে উত্তীর্ণ সকল ক্যারাটে রেফারি – জাজেস সদস্যদের প্রতি ত্রিপুরা ক্যারাটে রেফারি জাজেস কাউন্সিল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে l

জাতীয় ক্যারাটে রেফারি জাজেস পরীক্ষায় ত্রিপুরার প্রার্থীদের সাফল্য
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















