News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা অধিবেশনে উঠে আসা বিভিন্ন বক্তব্য ঘিরে শাসকের নিন্দায় সরব বিরোধী দলনেতা
Image

বিধানসভা অধিবেশনে উঠে আসা বিভিন্ন বক্তব্য ঘিরে শাসকের নিন্দায় সরব বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: বিজেপি পরিচালিত এই সরকার সংবেদনহীন সরকার। সংবেদনশীলতা নিয়ে তারা কাজ করে না। সাধারণ মানুষের কথা চিন্তা করেনা এই সরকার। সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিধানসভা অধিবেশন সম্পর্কিত বিভিন্ন নিয়ে আলোচনা করা হয়েছে। বিরোধী দলনেতা বলেন, শান্তি নিকেতন মেডিকেল কলেজ না হউক এটা চায় না বিরোধীরা। তবে মাঝপথে ছাত্রছাত্রীদের জীবনে যেন অন্ধকার না নামে সেটা চায় বিরোধীরা। আর তার জন্য যৌথ কমিটির প্রস্তাব জানিয়েছে বিরোধীরা। কিন্তু ওই কমিটি গঠনের প্রস্তাব মানা হয়নি।

এদিকে সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসে মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, অগণতান্ত্রিক, অসাংবিধানিক এধরনের মন্তব্য যদি সামাজিক মাধ্যমে কোনো মন্ত্রী বা যেকোনো সাধারণ মানুষ করেন , তার নিন্দা জানানোটা স্বাভাবিক। এর জেরে বিরোধী দলনেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি।

এছাড়াও পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের ইস্যুতে বিধানসভায় তুলা প্রশ্নের পরিপ্রেক্ষিতে শাসক দলের তরফে বিকাশ দেববর্মার উত্তরেরও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top