News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৫ সেপ্টেম্বর: রাস্তার করুন দশার কারনে আবার কমলপুর — মরাছড়া রাস্তার বড়সুরমা এলাকায় অবরোধ করলো যানবাহন চালক ও এলাকাবাসীরা।  দীর্ঘ ৩-৪ মাস যাবত কমলপুর – মরাছড়া ভায়া দুর্গা চৌমুহনী বাজার পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত হয়ে মরন ফাঁদ তৈরী হয়েছে।

প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করে দিতে হচ্ছে। আয় থেকে ব্যয় অনেক বেশি। তাছাড়া অনেক সমস্যায় সম্মুখীন হতে হয়। ফলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১ পর্যন্ত ওই রাস্তার বড়সুরমা এলাকায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা। অবরোধ চলাকালীন খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে অবরোধ স্থানে আসেন সুরমা বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদের সদস্য তথা সুরমা মন্ডল সভাপতি সন্তোষ কুমার দাস ও পূর্ত দপ্তরের ইন্জিনিয়ার সিকন দেববর্মা।

উনারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে আগামী দুর্গা পূজার আগে রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে তুলবেন এবং এরপর এজেন্সি দিয়ে রাস্তার সম্পূর্ন কাজ করবেন বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় যানবাহন চালক ও এলাকাবাসীরা।

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top