News Flash

  • Home
  • দিনের খবর
  • হাসপাতালের সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ, করা হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা
Image

হাসপাতালের সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ, করা হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স): আর জি কর হাসপাতালের ঘটনা দেখে শেখা, নাকি ঠকে শেখা, এ নিয়ে বিতর্ক যাই থাকুক না কেন! এই মুহূর্তে হাসপাতালের সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দফতর তা মঞ্জুর করেছে। রাজ্য সচিবালয় নবান্নের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি লাগানো হবে। নির্মাণ কাজ হবে অতি দ্রুত। টেন্ডার প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যত দ্রুত সম্ভব এই কাজ আরম্ভ করতে সর্বস্তরে পৌঁছেছে চটজলদি নির্দেশ।উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে আর জি কর হাসপাতালের পরিপ্রেক্ষিতে এই নিয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং ৭ দিনের মধ্যেই তা লাগু করা হয়েছে কিনা সবিস্তারে দিল্লিতে জানাতেই হবে। আ্যডভাইজারি জারি করে ১০ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে। মেডিক্যাল পড়ুয়াদের কাজের সময় কমানো এবং মহিলা চিকিৎসকদের রাতের ডিউটি কমানো ইত্যাদি বিষয়ে ও কেন্দ্রীয় নির্দেশিকার পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার গুলিকে যথাযথ নিয়ম মেনে চলতে নির্দেশ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top