নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): কৃষকদের জীবনযাত্রা ও আয় বাড়াতে বড় উদ্যোগ নিল নরেন্দ্র মোদী সরকার। সোমবার ৭টি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “কৃষকদের জীবনযাত্রার উন্নতি এবং তাঁদের আয় বৃদ্ধির জন্য সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৭টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হল – ডিজিটাল কৃষি মিশন। এটি কৃষির জন্য ডিজিটাল পাবলিক পরিকাঠামোর ভিত্তিতে তৈরি করা হচ্ছে। কয়েকটি ভাল পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আমরা সাফল্য অর্জন করেছি। এর ভিত্তিতে, মোট ২,৮১৭ কোটি টাকা বিনিয়োগের সঙ্গে ডিজিটাল কৃষি মিশন স্থাপন করা হবে।”কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, “দ্বিতীয় সিদ্ধান্ত হল, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কিত। কীভাবে আমরা আমাদের কৃষকদের, আমাদের কৃষি সম্প্রদায়কে জলবায়ু-সহনশীল শস্য বিজ্ঞান এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা ২০৪৭-এর জন্য প্রস্তুত করব – এই বিষয়টি মাথায় রেখে এই কর্মসূচির জন্য ৬টি স্তম্ভ স্থাপন করা হয়েছে। যা ৩,৯৭৯ কোটি টাকা ব্যয়ে করা হবে।”
কৃষকদের জীবনযাত্রা ও আয় বাড়াতে বড় উদ্যোগ, ৭টি সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

















