News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির জগৎপুরী বাসস্ট্যান্ডে পুড়ে ছাই আস্ত বাস, শর্ট সার্কিটেই বিপত্তি বলে অনুমান
Image

দিল্লির জগৎপুরী বাসস্ট্যান্ডে পুড়ে ছাই আস্ত বাস, শর্ট সার্কিটেই বিপত্তি বলে অনুমান

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): দিল্লির জগৎপুরী বাসস্ট্যান্ডে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি আস্ত বাস। শর্ট সার্কিট থেকে এসি প্লান্টে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। আগুনের লেলিহান শিখায় বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। দমকল জানিয়েছে, বৃহস্পতিবার সকালে জগৎপুরী বাসস্ট্যান্ডে একটি ক্লাস্টার বাসে আগুন লাগে। আগুন লাগা মাত্রই এলাকা ঘিরে ফেলা হয় এবং প্রায় ৪০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কোনও হতাহতের অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্টেশন অফিসার (দমকল) অনুপ সিং বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিভিয়েছি। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। চালক বলেছেন, শর্ট সার্কিটের মাধ্যমে এসি প্ল্যান্টে আগুন লেগেছিল। বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।”

Releated Posts

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পলাতক পাথর খাদান মালিক ‘স্টোন ব্যারন’ টুলু মণ্ডলের দ্বিতীয় সম্পত্তিতে পুলিশের তল্লাশি

কলকাতা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পলাতক পাথর খাদান মালিক টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের সঙ্গে যুক্ত আরও একটি সম্পত্তিতে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top