News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরে, ভূমিধসের আশঙ্কা রয়েছেই
Image

৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরে, ভূমিধসের আশঙ্কা রয়েছেই

শ্রীনগর, ২৮ আগস্ট (হি.স.): আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরে। এমনটাই পূর্বাভাসে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত রাত ও ভোরের দিকে জম্মু ও কাশ্মীরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এরপর ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্তও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আকাশ থাকবে মেঘলা। পাহাড়ি এলাকায় ভূমিধস, কাঁদামাটির ধস প্রভৃতির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৪-৭ সেপ্টেম্বর আবহাওয়া মূলত শুষ্ক হয়ে উঠবে।

Releated Posts

রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ দেশের শক্তি ও আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে দেশের শক্তি ও সাধারণ…

ByBySandeep Biswas Aug 14, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাণিজ্য বিঘ্নে আইএমইসি এখন আরও জরুরি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে পারস্য উপসাগর ও লোহিত সাগরে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষ, পাল্টা আক্রমণে নাড্ডা

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষের…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

চামোলিতে বিপর্যস্ত সুড়ঙ্গে উদ্ধারকাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদুন, ১৪ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিপর্যস্ত সুড়ঙ্গে চলা উদ্ধার ও ত্রাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top