News Flash

  • Home
  • দিনের খবর
  • বন‍ধের বিরোধিতায় মামলা খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
Image

বন‍ধের বিরোধিতায় মামলা খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে বাংলা বনধের ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আর ঠিক তার পরই যোথ সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ ও আরও তৃণমূল দুই নেতা। তাঁরা স্পষ্ট করে দেন, বাংলা বনধ কোনও ভাবেই সমর্থন করছে না রাজ্য সরকার।স্কুল-কলেজ-দোকানপাট সব খোলা রাখার দাবি জানায় সরকার।

এরপর মঙ্গলবার রাতেই বনধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেন সঞ্জয় দাস নামে এক আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানান তিনি। বুধবারের শুনানিতে প্রধান বিচারপতি কেবল আইনজীবীর নাম শোনা মাত্রই এই মামলাটি খারিজ করে দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, এই আইনজীবীই এর আগে বিচারপতি অমৃতা সিনহার ঘর থেকে ‘পুলিশি নিষ্ক্রিয়তার’ মামলা সরিয়ে নেওয়ার ক্ষেত্রে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। আদালত সূত্রে জানা যায়, সেক্ষেত্রে বেশ কিছু ভুল তথ্য দিয়েছিলেন ওই আইনজীবী। মামলার শুনানিতে প্রধান বিচারপতির কাছে ভর্ৎসিত হয়েছিলেন তিনি।

এদিন শুরুতেই আইনজীবীর নাম শোনা মাত্রই  মামলা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি। সঙ্গে আগের মামলাটির ক্ষেত্রে তাঁর ‘অসত্য’ তথ্য দেওয়ার বিষয়টিও  স্মরণ করিয়ে দেন ওই আইনজীবীকে। সঙ্গে এদিন ওই আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন প্রধান বিচারপতি।

Releated Posts

রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ দেশের শক্তি ও আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে দেশের শক্তি ও সাধারণ…

ByBySandeep Biswas Aug 14, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাণিজ্য বিঘ্নে আইএমইসি এখন আরও জরুরি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে পারস্য উপসাগর ও লোহিত সাগরে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষ, পাল্টা আক্রমণে নাড্ডা

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষের…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

চামোলিতে বিপর্যস্ত সুড়ঙ্গে উদ্ধারকাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদুন, ১৪ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিপর্যস্ত সুড়ঙ্গে চলা উদ্ধার ও ত্রাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top