News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশ ও তৃণমূল গুন্ডাদের বিষাক্ত ককটেল’ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
Image

পুলিশ ও তৃণমূল গুন্ডাদের বিষাক্ত ককটেল’ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): “পুলিশ ও তৃণমূল গুন্ডাদের বিষাক্ত ককটেল বিজেপিকে ভয় দেখাতে পারবে না।” বুধবার প্রাসঙ্গিক ভিডিয়ো-সহ এক্সবার্তায় লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার তিনি লিখেছেন, “ভাটপাড়ায় বিশিষ্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়িতে গুলি চালাচ্ছে টিএমসির গুণ্ডা৷ গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি বিজেপিকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। বনধ সফল হয়েছে এবং লোকেরা এটিকে আন্তরিকভাবে সমর্থন করেছে।”

প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত প্রিয়াঙ্গু পান্ডে যুব কংগ্রেসের জেলা অধ্যক্ষ, জেলা সচিব, মহাসচিব এবং রাজ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তারপরেই ২০১০ সালে তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর তিনি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য কার্যসমিতির সদস্য হন। ২০২১ সালে তিনি ফিরে যান তৃণমূলে এবং সেখানে নিজের কার্যভার দায়িত্বের সাথে পালন করতে থাকেন। এবছর ফের ভোটের আগে ফিরে আসেন বিজেপি–তে। বুধবার সকালে তিনিই ভাটপাড়ায় নিজের গাড়িতে আক্রান্ত হন।

Releated Posts

রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ দেশের শক্তি ও আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে দেশের শক্তি ও সাধারণ…

ByBySandeep Biswas Aug 14, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাণিজ্য বিঘ্নে আইএমইসি এখন আরও জরুরি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে পারস্য উপসাগর ও লোহিত সাগরে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষ, পাল্টা আক্রমণে নাড্ডা

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষের…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

চামোলিতে বিপর্যস্ত সুড়ঙ্গে উদ্ধারকাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদুন, ১৪ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিপর্যস্ত সুড়ঙ্গে চলা উদ্ধার ও ত্রাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top