কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): অবশেষে বুধবার সকালে রোদের দেখা মিলল কলকাতায়, তবে আকাশ এখনও মেঘাচ্ছন্নই। মেঘের আড়াল থেকে মাঝেমধ্যেই উঁকি দিয়েছে সূর্য, পরক্ষণেই মেঘে ঢেকেছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৯ আগস্ট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি প্রত্যাশিত। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় মালদা, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পঙ জেলাতেও।

আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই দক্ষিণ ও উত্তরবঙ্গে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















