News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধায়ক হিসেবে মেয়াদ একদিন হলেও মিলবে অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা, আসছে বিল
Image

বিধায়ক হিসেবে মেয়াদ একদিন হলেও মিলবে অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা, আসছে বিল

আগরতলা, ২৮ আগস্ট : বিধায়ক হিসেবে মেয়াদ একদিন হলেও, অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন তিনি। ত্রিপুরা বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে এই সংক্রান্ত সংশোধনী বিল আনতে চলেছে রাজ্য সরকার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

এদিন তিনি বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। ওই অধিবেশন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ওই অধিবেশনে তিনটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার। 

এদিন তিনি আরও বলেন, তার মধ্যে একটি বিশেষ বিল পেশ করা হবে। বিধায়ক হিসেবে মেয়াদ একদিন হলেও, অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন তিনি, এমনটাই বিল আনতে চলেছে রাজ্য সরকার।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top